Artist Shamsul Alam Azad
Artist Shamsul Alam Azad Read More »

গ্যালারী চিত্রক অনুষ্ঠিত হলো “পরম্পরার খোঁজে বরেন্দ্র ভ্রমণ” শীর্ষক দলগত চিত্র প্রদর্শনী।
সন্ধ্যা ৬ টায় যৌথভাবে এই প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী, ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী ও তাঁর সহধর্মিনী নাজমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আবুল বারক আলভী, কলা অনুরাগী জনাব দুর্জয় রহমান জয়, জনাব এম. এ রহিম ফিরোজ এবং জনাব মশিউল আজম সজল।
শিল্পী ও শিল্পানুরাগীদের উপস্থিতিতে চিত্রক প্রাঙ্গন আড্ডায় আর গল্পে প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রদর্শনীটি ২০ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
মো: মনিরুজ্জামান
নির্বাহী পরিচালক
“পরম্পরার খোঁজে বরেন্দ্র ভ্রমণ” শীর্ষক চিত্র প্রদর্শনী Read More »
শিল্পী সৈয়দা আসমা আকবর এর “INWARD GAZE” শিরোনামে একক চিত্র প্রদর্শনী
রাজধানীর ধানমন্ডিস্থ গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিভাবান শিল্পী সৈয়দা আসমা আকবরের “INWARD GAZE” শিরোনামে একক প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশিষ্ট কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে বসবাসরত খ্যাতনামা শিল্পী মনিরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক বরেন্য চিত্র শিল্পী রফিকুন নবী।
শিল্পী আসমা আকবরের মোট ৪১টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির মূল পর্বে অতিথিবৃন্দ, শিল্পানুরাগী ও অন্যান্যদের উপস্থিতিতে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ ২০২৪ প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ঃ০০ টা পর্যন্ত প্রদর্শনী শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে।
আপনি সবান্ধব আমন্ত্রিত।
শিল্পী সৈয়দা আসমা আকবর এর “INWARD GAZE” শিরোনামে একক চিত্র প্রদর্শনী Read More »